
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানির ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২০ লাখ ৩১ হাজার ২১৪টি শেয়ার ৪৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬ কোটি ২১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ লাখ ৪০ হাজার টাকার এনসিসি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩৭ লাখ ৭২ হাজার টাকার লেনদেন হয়েছে রেকিট বেনকিজারের।
এছাড়া আমান কটনের ৬ লাখ ৯২ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ ৪০ হাজার টাকার, অগ্নি সিস্টেমসের ১০ লাখ ১০ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ৬ লাখ ৭১ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৫ হাজার টাকার, বিকন ফার্মার ৩৪ লাখ ৪০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭ লাখথ ৩২ হাজার টাকার, কপারটেকের ৬ লাখ ৫৪ হাজার টাকার, ডিবিএইচের ৩৫ লাখ ৪ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৫ লাখ ১২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬ লাখ ৯৯ হাজার টাকার, ফার কেমিক্যালের ২১ লাখ টাকার, আইএফআইসির ২৩ লাখ ৮০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ২৫ লাখ ৮ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৬ লাখ ১২ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৭ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ১০ লাখ ১৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৩ লাখ ৮০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৭৪ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১৫ লাখ ৭৮ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ ৭০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯০ হাজার টাকার, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৬ লাখ ৫০ হাজার টাকার, রেনেটার ২১ লাখ ৯২ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৬১ হাজার টাকার, সমতা লেদারের ১০ লাখ ২ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ৫ লাখ ৬০ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫ লাখ ৪০ হাজার টাকার, সিলকো ফার্মার ৬ লাখ ৫০ হাজার টাকার, সিমটেক্সের ৭ লাখ ৮৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ১১ লাখ ২০ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৫ লাখ টাকার, এসএস স্টিলের ১৫ লাখ ২২ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ টাকার এবং ইউনিক হোটেলের ৫ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত