
ডিমের বিভিন্ন পদ কমবেশি সবাই প্রায়ই খান। বিশেষ করে ব্যাচেলরদের অন্যতম এক খাবার হলো ডিম। এক ডিম দিয়ে হরকে পদের নানা স্বাদের খাবার তৈরি করা যায়।
তেমনই এক পদ হলো ভাপা ডিমের কোফতা কারি। ঝটপট তৈরি করে নিতে পারবেন ডিমের এই সুস্বাদু পদ। রইলো রেসিপি-
উপকরণ
১. ডিম ৬টি
২. মরিচের গুঁড়া আধা চা চামচ
৩. গরম মসলা গুঁড়া আধা চা চামচ
৪. লবণ পরিমাণমতো
৫. হলুদের গুঁড়া খুব সামান্য
৬. তেল আধা কাপ
৭. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৮. আদা বাটা আধা চা চামচ
৯. রসুন বাটা আধা চা চামচ
১০. লবণ পরিমাণমতো
১১. চিনি ১ চা চামচ
১২. হলুদ গুঁড়া আধা চা চামচ
১৩. মরিচ গুঁড়া আধা চা চামচ
১৪. ধনিয়া গুঁড়া আধা চা চামচ
১৫. গরম মসলার গুঁড়া আধা চা চামচ
১৬. কাঁচা মরিচের ফালি ৪-৫টি ও
১৭. পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ।
পদ্ধতি
ডিমের সঙ্গে ২-৫ নং পর্যন্ত সব উপকরণ মিশিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। পুডিং বসানোর পাত্রে তেল ব্রাশ করে নিন।
এখন ডিমের এই মিশ্রণ পাত্রে ঢেলে দিন। ১ ইঞ্চির মতো পুরু বা উঁচু হবে। চাইলে পাত্রের আকার অনুযায়ী ডিম ভাজি বড় বা ছোট করতে পারেন।
পাত্রটি ফয়েল দিয়ে অথবা ঢাকনা দিয়ে দিন। একটি বড় হাড়ি বা পাতিলে পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। চুলা বন্ধ করে ডিমের পাত্রটি সাবধানে হাড়িতে রাখুন।
পুডিং বানানোর নিয়মে এবার ভাপ দিতে হবে। ১৫-২০মিনিটের মত রাখলেই হয়ে যাবে। এরপর নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে পছন্দমতো আকৃতিতে কেটে নিন।
এরপর চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিন। ডিমের টুকরোগুলো হালকা করে ভেজে তুলুন। এবার কারি তৈরির পালা। এজন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে একে একে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে দিন।
১ কাপ পানি দিয়ে সময় নিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ভাজা ডিমের কোফতাগুলো মিশিয়ে নিন। প্যান দু’হাত দিয়ে নেড়ে দিন। চামচ ব্যবহার না করাই ভালো।
এরপর ঢেকে অল্প আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। ঝোল শুষে কোফতাগুলো আকারে কিছুটা বড় হবে। এবার লবণ দেখে নিন।
ঝোল কিছুটা ঘন হলে কাঁচা মরিচের ফালি, চিনি, বেরেস্তা দিয়ে নেড়ে নিন। তারপর চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাপা ডিমের কোফতা কারি।
বিপি/এএস
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত