
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির ইতিহাসে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা এএফপি, আলজাজিরা ও সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বুধবার (২৯ মে) দিল্লিতে দুপুর ২টা ৩০ মিনিটে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধারণ করে দিল্লির মুঙ্গেসপুরের আবহাওয়া অফিস।
এক বিদ্যুৎ কর্মকর্তা জানান, অস্বাভাবিক তাপমাত্রার কারণে রাজধানীতে বিদ্যুতের চাহিদা রেকর্ড ৮ হাজার ৩০২ মেগাওয়াটে পৌঁছেছে। তীব্র গরমে দিল্লির সাধারণ বাসিন্দারা পাওয়ার-ইনটেনসিভ এসি বেশি পরিমাণে চালু করেছেন।
এছাড়া মরুভূমি অঞ্চল রাজস্থানে ৫০ ডিগ্রি বা বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। তবে রাজ্যটির দক্ষিণের বিভাগ— বার্মার, জোথপুর, উদয়পুর, সিরোহী ও জালোরে আগের দিনের চেয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি কম ছিল।
আরব সাগর থেকে আসা আর্দ্র বাতাসে সেসব জায়গায় তাপ কমেছে। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ কমা শুরু করেছে বলে প্রতীয়মান হয়েছে।
নিউম্যারিকেল ওয়েদার প্রেডিকশন (এনডব্লিউপি) ডাটা জানিয়েছে, আগামী ৩০ মে’র মধ্যে তাপমাত্রা কমে আসবে। বর্তমান আবহাওয়া পর্যবেক্ষণ এবং ভবিষ্যত আবহাওয়ার পূর্বাভাস দিতে কম্পিউটার মডেল ব্যবহার করে থাকে এনডব্লিউপি।
সংস্থাটি আরও জানায়, বৃহস্পতিবার বঙ্গোপসাগর থেকে আর্দ্র বাতাস প্রবেশ শুরু করলে উত্তরপ্রদেশের তাপমাত্রা কমতে শুরু করবে।
গত দুই বছর ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অস্বাভাবিক তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা বৃদ্ধি সাধারণ মানুষের সহ্যসীমার বাইরে চলে গেছে। মূলত, আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
- ১নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ২দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৩হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৪ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৫কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ৬চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে ডায়রিয়া-চর্মরোগ
- ৭দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৮ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
- ৮বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ৯শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ১০কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক





পাঠকের মতামত