
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ জুন পর্যন্ত লোকসভার ৫৪৩টি আসনে সাত ধাপে নির্বাচন হবে। আর ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন।
শনিবার (১৬ মার্চ) এই ঘোষণা দিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার।
সিক্কিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং অন্ধ প্রদেশে একইযোগে লোকসভা এবং সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৮ সাল থেকে রাষ্ট্রপতির শাসনে থাকা জম্মু ও কাশ্মীরকে নির্বাচনের তালিকায় রাখা হয়নি।
এছাড়া বিভিন্ন রাজ্যের ২৬টি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন তারিখ ঘোষণার সময় ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর নিয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, এসব ভুয়া খবরের ক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া জাতিগত বিদ্বেষ এবং ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করার ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন তিনি।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, “প্রচার-প্রচারণা হতে হবে ইস্যুভিত্তিক। কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না, ধর্মীয় কিছু উদ্ধৃতি করা যাবে না। কারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না।”
এছাড়া সংবাদমাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রেও তিনি নির্দেশনা দিয়েছেন। কোনটি বিজ্ঞাপন আর কোনটি খবর সেটি স্পষ্ট করতে হবে বলে জানিয়েছেন তিনি।
এসব বিষয় নজরদারিতে রাখার জন্য কমিশন ২ হাজার ১০০ সদস্যের একটি পরামর্শক দল গঠন করেছে। যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
যেসব ভোটারের বয়স ৮৫ বছরের উপরে এবং যারা শারীরিকভাবে অক্ষম তারা চাইলে বাড়িতে থেকে ভোট দিতে পারবেন। বর্তমানে ভারতে ৮৫ বছরের উপরে ৮২ লাখ ভোটার রয়েছেন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত