
মহামারি করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ভারতে দ্বিতীয় ঢেউয়ে ৫৯৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুন) ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইএমএ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী দিল্লি। এখানে ১০৭ জন চিকিৎসক মারা গেছেন। এছাড়া বিহারে ৯৬ জন, উত্তরপ্রদেশ ৬৭, রাজস্থানে ৪৩ ও ঝাড়খণ্ডে ৩৯ মারা গেছেন। বাকি চিকিৎসকরা দেশটির অন্যান্য প্রবেশগুলোর। দেশটিতে ১২ লাখের বেশি চিকিৎসক থাকলে সংস্থাটির কাছে থাকা সাড়ে ৩ লাখ চিকিৎসকের রেকর্ড যাচাই করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংস্থাটি বলছে, চিকিৎসক মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।
এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২৭ হাজার ৫১০ জন শনাক্ত হয়েছে। যা গত ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ঢেউ শুরু পর থেকে সর্বনিম্ন রেকর্ড। আর এসময় মারা গেছেন ২৭৯৫ জন। যা করোনা শনাক্তের তুলনায় কিছুটা বেশি।
এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৫০ জনে।
এছাড়া ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। এটি এখন পর্যন্ত দেশটি সর্বোচ্চ শনাক্ত। ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়। সবমিলিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ১২০ জনে।
ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত