
উত্তরপ্রদেশের হাথরসে সংঘবদ্ধ ধর্ষণে দলিত সম্প্রদায়ের তরুণীর মৃত্যুতে ক্ষোভের মধ্যে এবার হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে চার ব্যক্তির হাতে ধর্ষণের শিকার হয়েছেন ২৫ বছর বয়সী এক তরুণী। পুলিশ বলছে, শুধু ধর্ষণ নয় ওই চার ব্যক্তির হাতে নির্মম নির্যাতনে মাথায় গভীর ক্ষত নিয়ে তরুণী এখন হাসপাতালে ভর্তি।
ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত চার ধর্ষকের বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে। অপরাধ সংগঠনের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতরা করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (এসিপি) করণ গোয়েল ফোনে এনডিটিভিকে বলেছেন, গুরুগ্রামের ডিএলএফ ফেজ-২ তে তরুণীকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজন ডেলিভারিম্যান।
তিনি আরও বলেন, গুরুগ্রামের সিকান্দারপুর মেট্রো স্টেশনে শনিবার রাতে ওই তরুণীর সঙ্গে দেখা হয় অভিযুক্ত এক তরুণের। এরপর সে তাকে একটি রিয়ালটর অফিসে নিয়ে। সেখানেই তরুণী ধর্ষণের শিকার হন।
রিয়ালটর অফিসে আগে থেকেই হাজির ছিলেন অপর তিন অভিযুক্ত। তাদের মধ্যে একজন ওই রিয়ালটর অফিসের কর্মী। তার কাছে ভবনটির চাবি ছিল বলে জানিয়েছেন এসিপি করণ গোয়েল।
তরুণী যখন বাঁধা দেয় তখন অভিযুক্তরা তাকে প্রচণ্ডরকম মারধর করে। তার মাথা ভবনের দেয়ালে রেখে ধাক্কা দেয়া হয়। এসিপি বলেন, ‘মাথায় গভীর ক্ষত হওয়ায় তরুণীকে গুরুগ্রামের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরাধ শেষে ঘটনাস্থলে ত্যাগ করে অভিযুক্ত চার তরুণ। এরপর তরুণীর চিৎকার শুনে ভবনটির এক নিরাপত্তা প্রহরী খবরটি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে।
আরেক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অপরাধের খবর জানার কয়েক ঘণ্টা পর পুলিশ ওই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী তাদের নামে মামলাও দায়ের করা হয়েছে।
- ১পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ২রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৩দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
- ৫লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১০চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৩বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৪প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৫পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৯এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ১০মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের





পাঠকের মতামত