
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দ্বিতীয় দফা আনুষ্ঠানিক চিঠি দিয়েছে
বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘চিঠি পাঠানো হয়েছে এবং এখন আইসিসির জবাবের অপেক্ষায় রয়েছে বোর্ড।’
এর আগে আইসিসি বিসিবিকে জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা কঠিন। একই সঙ্গে ভারতে খেলা নিয়ে উত্থাপিত নিরাপত্তা শঙ্কা নাকচ করে আইসিসি আশ্বস্ত করে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।
তবে আইসিসি আরও জানায় যে, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হলে অতিরিক্ত যেকোনও প্রস্তাব বা অনুরোধ বিবেচনা করা হবে। বিসিবি আশা করছে, সর্বশেষ আবেদনের বিষয়ে শনিবারের মধ্যেই আইসিসির জবাব পাওয়া যাবে।
এর আগে ৪ জানুয়ারি বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। সেই আবেদনের পর আইসিসি বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জবাব দেয় বলে নিশ্চিত করেছে বোর্ড।
মূলত ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই নিরাপত্তা ইস্যুটি সামনে চলে আসে। এরপর থেকেই ভেন্যু নিয়ে টানাপোড়েন শুরু হয়।
বিসিবির যুক্তি- বিশ্বকাপ চলাকালে শুধু খেলোয়াড় নয়, সাংবাদিক, স্পনসর এবং বাংলাদেশি দর্শকরাও ম্যাচ দেখতে ভারত ভ্রমণ করবেন। তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত