প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২০ ২:৪৮ পিএম

ভাস্কর্য ইস্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মামলা চালানোর উপাদান না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত আবেদন খারিজ করে দেন।

মামলার বাকি আসামিরা হলেন হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমার মুফতি ফয়জুল করিম।

এরআগে, বুধবার (৯ ডিসেম্বর) জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

ভাস্কর্য নিয়ে হেফাজত নেতাদের বিভিন্ন বক্তব্যকে বক্তব্যকে মানহানিকর বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, মৌলবাদী গোষ্ঠীকে বিভিন্নভাবে সহযোগিতা ও জোটগত রাজনীতির মাধ্যমে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, একই ঘটনায় গত ৭ ডিসেম্বর হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মামুনুল হক ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার

পাঠকের মতামত

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...

ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম ...

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ...