
শরীর সুস্থ রাখতে ভিটামিন সি অত্যন্ত উপকারি একটি উপাদান। বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমায় এটি। কোথাও ক্ষত তৈরি হলে তা তাড়াতাড়ি সারিয়ে তুলতেও সাহায্য করে এই ভিটামিন। রক্তচাপ থেকে শুরু করে ইউরিক অ্যাসিড –সব নিয়ন্ত্রণে রাখে ভিটামিন সি। এটি শরীরে আয়রন, অ্যান্টি অক্সিড্যান্টের মাত্রা বৃদ্ধি করে। হৃদরোগ ও ডিমেনশিয়ার ঝুঁকি কমাতেও সাহায্য করে ভিটামিন সি।
বিভিন্ন খাবার ও ফলে এই ভিটামিন পাওয়া যায়। তবে অনেকেই জানেন না যে কিছু মসলাতেও ভিটামিন সি মেলে। এই মসলাগুলো রান্নায় ব্যবহার করলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে। চলুন জেনে নিই বিস্তারিত-
গোলমরিচ
মসলার রাজা বলা হয় গোলমরিচকে। তার নানা গুণের কারণে এমন নামকরণ। ঠান্ডা লাগলেই তুলসি পাতার সঙ্গে গোলমরিচ দিয়ে পানি ফুটিয়ে পান করার চল বহু দিনের। ভিটামিন সি-র উপস্থিতিই এর মূল কারণ। তাই, দেহে ভিটামিন সি এর ঘাটতি মেটাতে পাতে রাখুন গোলমরিচ।
তেজপাতা
রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় তেজপাতা। এই মসলাটি ভিটামিন সি এর ভালো উৎস। এতে আরও রয়েছে ভিটামিন এ, ফলিক অ্যাসিডের মতো উপকারি সব উপাদান।
মরিচ
তরকারিতে মরিচের গুঁড়া না হলে কী আর হয়। এই মরিচ কিন্তু ভিটামিন সি তে ভরপুর। যেকোনো অসুখ থেকে দূরে রাখে এই মসলা।
- ১থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৩কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ৬ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৭নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক
- ৮ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ৯স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ১০দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত