নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন
ভোলা-২ আসনের বিএনপির প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হাফিজ ইব্রাহিমকে আইন লঙ্ঘন বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা (সিভিল জজ, ভোলা) মোঃ সুমন হোসেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অধীনে নির্বাচনি অপরাধ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর অধীনে এ নোটিশ দেওয়া হয়।
একই আসনের জামায়াতের ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিম এর পক্ষে নূর ইসলাম আলমের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, বিগত ২৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোকজন তাদের অফিসের সামনে যাওয়ার সময় বাজারের মধ্যেখানে পৌঁছালে আপনার দলীয় লোকজন শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে আক্রমণ করে শারীরিকভাবে আঘাত ও ভয়ভীতি প্রদর্শন করেন। উক্ত ঘটনাটি জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৭(১) অনুচ্ছেদ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর অধীনে বিধি ৬(ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায়, আপনার এবং উক্ত ২৭/০১/২৬ ইং তারিখের অভিযোগপত্রে অভিযুক্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে উপর্যুক্ত অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবে না তৎমর্মে আগামী ২৯/০১/২০২৬ইং তারিখ বেলা ১২টায় নিম্নস্বাক্ষরকারীর অস্থায়ী কার্যালয়ে (সিভিল জজ আদালত, দৌলতখান) এ আপনাকে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত এবং মৌখিক ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এএ
- ১চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ২ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী
- ৪নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন
- ৬চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৭একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে তিন জনের আলো ফিরেছে
- ৮চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা
- ৯গাজীপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
- ১০ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে ১০ লাখ আয়ের স্বপ্ন
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৭টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৮এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৯মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ১০ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী





পাঠকের মতামত