প্রকাশিত: মে ২৭, ২০২২ ২:৫৩ পিএম
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধিন দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরী প্রকল্পের শেরপুর ইউনিট এ শেরপুরের লেখকদের বই দিয়ে শেরপুর কর্ণার উদ্বোধন করা হয়েছে। 
 শুক্রবার(২৭মে) সকালে জেলা শহরের গরুহাটিস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ভ্রাম্যমাণ লাইব্রেরীর গাড়ীতে শেরপুর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের লেখকদের প্রাথমিক ভাবে শিশুতোষ, কবিতা, ছড়া, গল্প, ভ্রমনকাহিনী, মুক্তিযুদ্ধ বিষয়ক  ২১ টি বই দিয়ে এ কর্ণার উদ্বোধন করা হয়।
এসময় ভ্রাম্যমাণ লাইব্রেীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কবি শাহীনূর শিমুল এর কাছে বইগুলো প্রদানের সময় উপস্থিত ছিলেন গাঙচিল শেরপুর জেলার সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি কবি রাবিউল ইসলাম, সাংবাদিক আবুল হাশিম, সদর উপজেলা গাঙচিলের আহ্বায়ক কবি এমএইচ মুকুল, সাংবাদিক কাজি মাসুম প্রমূখ।
স্মার্ট ফোনের যুগে শিশু-কিশোরদেরকে অনলাইনের পাশাপাশি কাগজের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এবং শেরপুরের লেখকদের বইয়ের সাথে পরিচিতি ও পাঠ বৃদ্ধির জন্য দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে শেরপুর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ। ইতিপূর্বে শহরের বিভিন্ন স্থান ও সংগঠনের বুক কর্ণারে বই প্রদান করা হয়েছে।
এরই অংশ হিসেবে  শুক্রবার ভ্রাম্যমাণ লাইব্রেরী শেরপুর ইউনিটে শেরপুর কর্ণারে বই প্রদান করা হলো।
শেয়ার

পাঠকের মতামত

জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি

পাবনার সাঁথিয়ার একটি মসজিদে পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতীতে জুম্মার ...

প্রতিমন্ত্রী টুকু শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ ...

পদ্মা সেতু-রেল সংযোগের সুফলও কাজে লাগছে না নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর ...

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...