ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫ ১২:৩৫ পিএম

শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তরে দিন দিন মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। ছেংগারচর পৌরসভাসহ বিভিন্ন আনাচে কানাচে বেড়েছে মাদক ব্যাবসায়ীদের উৎপাদ। এমন অভিযোগ করেছে স্থনীরা। তাদের অভিযোগ-থানায় বহুবার অভিযোগ করার পরেও তেমন কোন ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া হয়ে গেছে মাদক ব্যবসায়ীরা।

খোজ নিয়ে জানা যায়, পৌরসভার জোড়খালী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবা কাজল ও তার সহযোগী মেহেদীর নেতৃত্বে একটি চক্র এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে।

বর্তমানে মোহনপুর ইউনিয়নের মাদক সম্রাট মো. জনি পলাতক থাকায় কাজল ও মেহেদীর নেতৃত্বে একটি চক্র মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসার পাশাপাশি তারা প্রতিনিয়ত ছিনতাই, চুরি ও অসামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে অভিযোগ এলাকাবাসীর।

বালুরচর গ্রামের নুর হোসেন ও জামাল জানান, শামসুদ্দিনের ছেলে কাজল এলাকায় ইয়াবা কাজল নামে এলাকায় পরিচিত তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় বেশ কয়েকটা মাদক মামলাসহ বিভিন্ন মামলা আছে। তার সহযোগী ইয়াবা মেহেদীর বিরুদ্ধেও বেশ কয়েকটা মাদক মামলা আছে কিছুদিন আগে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক হয়েছিলো।

কেশাইরকান্দী গ্রামের সুরুজ আলী বেপারীর ছেলে মো. আমান উল্লাহ জানান, এদের অত্যাচারে আমরা আমাদের জমির সাইনবোর্ড পর্যন্ত রাখতে পারি না। আমাদের নিকট চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকার করলে সাইনবোর্ড পর্যন্ত খুলে নিয়ে যায়। হানিরপাড় এলাকার বাসিন্দা দ্বীন ইসলাম বলেন, এই কাজল ও মেহেদী গ্রুপের কারণে আমরা বাড়ি করতে পারি না, বাড়ি নির্মাণ করতে গেলে এরা বড় অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদেরকে মারধর করে।

এছাড়াও এখানে প্রকাশ্যে মাদক কিনতে আসা উশৃঙ্খল যুবকদের নানা রকম যন্ত্রণা সইতে হয় এলাকাবাসীকে। মাদকসেবীদের কারণে এলাকায় দিন দিন বেড়েই চলেছে ছিনতাই, চুরি ও অসামাজিক কর্মকান্ড।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা মাদক ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালিয়েছি। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...