
একজন, দুজন বা তিনজন নয়। এমনকি শতাধিকও নয়, বরং পুরোপুরি উধাও হয়ে গেছেন ৩১ হাজারের বেশি নারী। এসব নারী কোথায় গেছেন, কার সঙ্গে গেছেন তা জানেন না কেউই। আর বিপুল সংখ্যক নারীর উধাওয়ের ঘটনা ঘটেছে মাত্র তিন বছরে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মধ্যপ্রদেশ রাজ্যের সরকারি তথ্য বলছে, গত তিন বছরে রহস্যজনকভাবে নারী নিখোঁজের এসব ঘটনা ঘটেছে। কংগ্রেস আইনপ্রণেতা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের একটি প্রশ্নের জবাবে রাজ্যের আইনসভায় এ পরিসংখ্যানগুলো প্রকাশ করা হয়েছিল। পরিসংখ্যানে দেখা যায়, উল্লিখিত সময়ের মধ্যে মধ্যপ্রদেশে ২৮ হাজার ৮৫৭ জন মহিলা ও ২ হাজার ৯৪৪ জন কিশোরী নিখোঁজ হয়েছে।
সরকারি তথ্যে আরো উঠে আসে, প্রতিদিন গড়ে অন্তত ২৮ জন মহিলা ও তিনজন কিশোরী মধ্যপ্রদেশ থেকে নিখোঁজ হয়েছেন। সংখ্যাটা উদ্বেগজনক হলেও এসব ঘটনায় মাত্র ৭২৪টি নিখোঁজ মামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে।
মধ্যপ্রদেশের উজ্জাইনে গেল ৩৪ মাসে ৬৭৬ জন মহিলা নিখোঁজ হলেও এখন পর্যন্ত একটি নিখোঁজ মামলাও দায়ের করা হয়নি। রাজ্যের সাগর জেলায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি কিশোরী নিখোঁজের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সেখানে এখন পর্যন্ত ২৪৫টি মামলা হয়েছে। আর সবচেয়ে বেশি মহিলা নিখোঁজ হয়েছে ইন্দোরে।
জেলাটিতে এখন পর্যন্ত ২ হাজার ৩৮৪ জন মহিলা নিখোঁজ হয়েছে। যা রাজ্যটিতে সবচেয়ে বেশি নিখোঁজের ঘটনা। সংশ্লিষ্ট সূত্র জানায় এক মাসের ও বেশি সময় ধরে ইন্দোরে ৪৭৯ জন মহিলা নিখোঁজ হয়েছেন, তবে এসব ঘটনায় মাত্র ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে তিন বছরে দেশে ১৩ লাখেরও বেশি কিশোরী ও মহিলা নিখোঁজ হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রদেশের। অন্যদিকে, পশ্চিমবঙ্গ এ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতীয় সংসদে উপস্থাপন করা তথ্য বলছে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ১৮ বছরের বেশি বয়সী ১০ লাখ ৬১ হাজার ৬৪৮ জন মহিলা এবং ১৮ বছরের কম বয়সী ১ লাখ ৫১ হাজার ৪৩০ জন কিশোরী নিখোঁজ হয়েছে।
এম পি
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত