
ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন।
এই রায়ে হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সাথে একই গ্রামের কৃষক শুক্কুর আলীর জমিসংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে।
এরই জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০/২৫ জন দা, ফালা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের স্বত্ত্ব দখলীয় জমিতে প্রবেশ করে ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়।
খবর পেয়ে আহাম্মদ আলীর স্ত্রী নূরুন্নাহারসহ তাদের বাড়ির লোকজন বাধা দিতে আসলে উক্ত আসামিরা দা-ফালা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাথাড়ি আঘাত করে নূরুন্নাহার, তাঁর নানী সুফিয়া খাতুন, মামা হবিবুর রহমান ও খলিলুর রহমানকে রক্তাক্ত জখম করে।
এসময় নূরুন্নাহারের বাড়ীঘর কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে এবং ঘরে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় আসামিরা।
পরে বাড়ীর লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মামলা দায়েরের ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নূরুন্নাহারের মামা হবিবুর রহমান মারা যান।
এঘটনায় নুরুন্নাহার বাদী হয়ে শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীসহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্ঠা মামলা দায়ের করে।
মামলা দায়েরের ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নূরুন্নাহারের মামা হবিবুর রহমান মারা যান।
এরপর পুলিশ তদন্ত শেষে হত্যা মামলার চার্জশিট প্রদান করে। দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক মো. সামছুদ্দিন ৫ জনকে যাবজ্জীবন এবং ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করে এই রায় ঘোষণা করেন।
বাকী ২০ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।
ইএটি
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
- ৩সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার
- ৪রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ৫‘নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের’
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৮দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ৯কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
- ১০লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৭এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৮অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৯ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ১০ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০





পাঠকের মতামত