
মাগুরার ইছাখাদা এলাকায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম মো. আকিদুল হোসেন (৩৫), পিতা শহর আলী। তার বাড়ি পাকাকাঞ্চনপুর পূর্বপাড়া এলাকায়।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮ টার সময় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আসলে আকিদুল মৃত্যু বরণ করেন বলে হাসপাতাল সুত্রে জানাযায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়তে থাকায় জনমনে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই থেকে তিনজনকে স্থানীয়রা ধাওয়া করে। এসময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করা হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।
আটকের পর স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নিহত আকিদুলের স্ত্রী অধীফা বলেন, তিনি গরু চুরির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, সে ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে নামে এর পর তাকে এই অবস্থা করে এটি পরিকল্পিত হত্যা।
নিহতের ছেলে সান মুন বরেন, আমার বাবার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সাজানো এবং পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সে দির্ঘ্য দিন সাইপ্রাস ছিলেন, দেশে এসে ঢাকাতে কাচা মালের ব্যাবসা করে। সে এই গরু চুরির ঘটনার সাথে কোন ভাবেই জড়িত না।
ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগিত গরু চুরি চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক জানান, আজ ভোর ৫টার দিকে আকিদুল নামে একজন ইছাখাদা গ্রামে গরু ও ছাগল চুরি করার সময় এলাকার লোক তাকে ধরে গণধোলাই দেয় পরে ট্রিপল নাইনে ফোন দিলে আমরা তাকে উদ্ধার করি। তার বিরুদ্ধে আগেই গরু চুরির মামলা রয়েছে। ঘটনার কারণ, জড়িত ব্যক্তি ও প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত চলছে। মাগুরা থানায় মামলা হয়েছে।
বিএইচ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৭বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত