জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:২৭ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:৩০ পিএম

মাগুরায় পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের হাতুড়ির আঘাতে গুরুতর আহত আমেনা বেগম (৫০) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় গতকাল মা’রা গেছেন।

মাগুরা থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, গত ২৭ জানুয়ারি সকালে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই গ্রামের কামরুজ্জামানের স্ত্রী। কামরুজ্জামান স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

​ঘটনার দিন সকালে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে আমেনা বেগমের সাথে তার সৎ ছেলে খালিদের (১৮) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খালিদ তার হাতে থাকা একটি হাতুড়ি দিয়ে আমেনা বেগমের মাথায় আ’ঘাত করে। এতে তিনি গুরুতর আহ’ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি গতকাল মারা যান। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। খবর লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানান ...

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের তরফ ...

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্টে শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ...

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...