
মাগুরায় জমি ও সম্পত্তি ভাগাভাগি নিয়ে সৃষ্ট বিরোধ কে কেন্দ্র করে ছেলের আঘাতে বাবা নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে গতকাল মাগুরা শহরের শান্তিবাগ এলাকায়।
মাগুরা থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান,নিহত হাতেম মোল্লা (৭৫) এর স্ত্রী আলেয়া বেগম মাগুরা থানায় লিখত এজাহার প্রদার কররন যে, জমি ও পাওনা টাকার জন্য তার পুত্র লিটু মোল্লা ও পুত্রবধূ তানিয়া তার বাড়ীতে এসে মারপিট করে তার স্বামী হাতেম মোল্লাকে হত্যা বরেছে।, সদর থানা পুলিশ এ ঘটনায় অভিযুক্ত লিটু মোল্যা, তানিয়াকে আটক করেছে। নিহত হাতেম মোল্যা পারনান্দুয়ালী গ্রামের মৃত মালেক মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী আলেয়া বেগম বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির জমি লিখে দেয়া ও নগদ আড়াই লাখ টাকার পাওনা নিয়ে আমার স্বামীর সঙ্গে বড় ছেলে লিটু মোল্যার বিরোধ চলছিল। যা নিয়ে লিটু মোল্যা প্রায়ই আমার স্বামীর উপর চড়াও হতো ও মানসিক নির্যাতন চালাতো। এরই এক পর্যায়ে ছয় মাস আগে বড় ছেলের নির্যাতন সহ্য না করতে পেরে আমরা ছোট ছেলে রিপন মোল্যা ও তার স্ত্রী সুমাইয়া পারভীনকে নিয়ে পারনান্দুয়ালী মোল্যাপাড়া এলাকার নিজ বাড়ি ছেড়ে শহরের শান্তিবাগ এলাকায় একটি ভাড়া বাসায় উঠি।
তিনি বলেন, গত শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে আমার ছেলে লিটু মোল্যা, তার স্ত্রীর তানিয়া, পারনান্দুয়ালীর মিন্টু মোল্যা, নাসির মোল্যা এ চারজন আমাদের ভাড়া বাড়িতে এসে আমার স্বামীর সঙ্গে টাকার জন্য তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আমার বড় ছেলে লিটু মোল্যা তার স্ত্রী তানিয়া আক্তারসহ অন্যরা আমার স্বামীকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ মামুন-উর-রশীদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, পারিবারিক বিবাদের জের ধরে হাতেম আলীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে হাতেম আলীর স্ত্রী আলেয়া বেগম গত শুক্রবার বিকেলে সদর থানায় হত্যা মামলা করেছেন। যার ভিত্তিতে নিহতের বড় ছেলে লিটু মোল্লা ও তার স্ত্রী তানিয়া আক্তারকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাগুরা থানায় সামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা মর্গে পাঠিয়েছে।
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ২জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ৩রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৬ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ৭শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৮ যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৬খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৯বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ১০পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’





পাঠকের মতামত