জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫ ৭:৫৪ পিএম

তারণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা তথ্য অফিস এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাহিয়ান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারী, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার দেবাপ্রিয়া সরকার, শিক্ষক ফারুক আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা শাখার সদস্য সচিব মোঃ হুসাইন, শিক্ষার্থী প্রিয়াংকা সাহা প্রমুখ।

সভায় ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, ২৪ শের জুলাই আন্দোলন,তারুণ্য নির্ভর মানবিক বাংলাদেশ গঠনে আমাদের করণীয় ও জাতি গঠনে তথ্য- প্রযুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...