
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাগুরা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সকাল ৯টা ২০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলী আহমেদ, ভাইস চেয়ারম্যান আহামেদ হোসেন, সেক্রেটারি মো. মাসুদ হাসান কিজিল, সোহেল রেজা, ফারহানা পারভীন, আলী তারেক, ডা. মাসুদুল হক ও শিকদার মনজুরুল আলমসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এবারের বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য ছিল “ইউনাইটেড ইন হিউম্যনিটি”।
বক্তারা বলেন, এ প্রতিপাদ্য আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল চেতনাকে ধারণ করে। জাতি, ধর্ম, বর্ণ ও ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বানই এ প্রতিপাদ্যের মূল বার্তা।
বক্তারা আরও বলেন, দুর্যোগ, সংঘাত কিংবা দুর্দিনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বৈষম্যহীনভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত স্বেচ্ছাসেবক ও মানবিক কর্মীরা মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তারা বলেন, প্রতিটি ছোট মানবিক কাজও মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহানুভূতি, শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বিএইচ
- ১শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে : ডা. জুবাইদা রহমান
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ৩শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখাতে হবে : ববি হাজ্জাজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
- ৬বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭শহীদ জিয়ার হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ১০দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
- ১গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ২চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৩‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৪৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৫যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৮জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৯হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ১০রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে





পাঠকের মতামত