
মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইলকোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
আজ মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান পরিচালিত হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে মুরগির দোকান, সবজি, তেল, চাল, মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে নাকোল বাজারের মেসার্স জীবনানন্দ স্টোর-এ একাধিক অনিয়ম ধরা পড়ে। দোকানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেট ও অন্যান্য খাদ্যপণ্য মজুত ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া গত নয় মাস ধরে মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খোলা খাদ্যপণ্য বিক্রয় এবং ব্যবসায়িক লাইসেন্সের মেয়াদ ছয় মাস আগে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এ সকল অপরাধে প্রতিষ্ঠানটির মালিক প্রমিত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪৩ ও ৫১ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পরবর্তীতে বাজারের অন্যান্য সবজি, মুরগি ও নিত্যপণ্যের দোকান তদারকি করে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এনজে
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত