
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর রায়পুর গ্রামে শ্যালো মেশিনচালিত ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করাকালে স্থানীয় রেন্টু নামের এক বালু ব্যবসায়ীর মটর,পাইপ,ড্রেজার ম্যাশিন জব্দ করেছে মোবাইল কোর্ট। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কখনো দিনে আবার কখনো রাতে চলছিলো এসব অবৈধভাবে বালু উত্তোলন। অভিযান চালানোর দুই-একদিন পরই আবার শুরু হয় বালু উত্তোলন।
এতে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগিদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গতকাল অভিযান চালিয়ে ভেঙ্গে দিয়েছে একটি ড্রেজার মেশিন ও পাইপ। এসময় ঘটনাস্থল থেকে একজন বালু শ্রমিককে আটক করা হয় এবং আর অবৈধ বালি উত্তোলনের কাজ করবেনা মর্মে লিখিত মুচলেকা দেন ওই শ্রমিক।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট রামানন্দ পাল।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন জানায়, অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি রেন্টু ও তার সহযোগীরা ব্যবহৃত সরঞ্জামাদি ধানক্ষেতে রেখে পালিয়ে যায়। এর আগেও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কয়েকটি অভিযান পরিচালনা করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত