প্রকাশিত: মে ১৮, ২০২২ ১১:৫৮ এএম

আদমশুমারি ও গৃহগননা – ২০২২ পরিচালনার নিমিত্তে মাগুরা জেলার শালিখা উপজেলা শুমারি জরিপ স্থায়ি কমিটির সভা  বুধবার (১৮মে) অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো নাজমুল হোসাইন ।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো রেজাউল ইসলাম, শালিখা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর মাষ্টার, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, ধনেশ্বরগাতি ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, তালখড়ি ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল, বুনাগাতি ইউপি চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন, আড়পাড়া বনিক সমিতির সভাপতি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এ শুমারির কাজ চলবে।

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...