
মুক্তিযুদ্ধের শ্রীপুর বাহিনীর প্রধান অধিনায়ক আকবর হোসেন মিয়াকে বীর উত্তম খেতাব দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এটিএম আব্দুল ওয়াহহাব।
বৃহস্পতিবার ( ৩১ মার্চ )বিকালে শ্রীপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে ৮নং সাবসেক্টর কমাণ্ডার, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব এই দাবি উত্থাপন করেন।
মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া শাহ আবদুল গাফ্ফার প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অধিনায়ক আকবর হোসেন ফাউণ্ডেশন।
ফাউণ্ডেশনের সভাপতি শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অবদান অবিস্মরণীয়। এ বাহিনীর মুক্তিযোদ্ধাগণ রাজবাড়ি থেকে গাড়াগঞ্জ পর্যন্ত হানাদারমুক্ত রাখতে অন্তত ২৭ টি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে। এসব যুদ্ধে অনেকে আহত, অনেকে শহীদ হয়েছেন। সে সময় পাকবাহিনী ও রাজাকাররা অনেক মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন অনেক মুক্তিযোদ্ধা পরিবার।
এই বাহিনীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা মূল্যায়ন করে ‘শ্রীপুর বাহিনী’কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাহিনীর অধিনায়ক মরহুম বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়াকে বীর উত্তম খেতাব দেওয়ার দাবি জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও উপাচার্য শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা কুন্ডুগোপী দাস।
সভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, তারিকুল ইসলাম হিটলার, শ্যামা প্রসাদ অধিকারী, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের আহ্বায়ক খন্দকার আবু আনসার নাজাত আশা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের ৫ শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
- ১শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৩প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৯ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৫শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত