
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের রিয়াজ জোয়াদ্দার (১০) নামে এক স্কুলছাত্রের বিষাক্ত সাপের দংশনে মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার (১১ আগস্ট) রাতে নানা বাড়িতে তার মৃত্যু হয়। সে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং মদনপুর গ্রামের মিজানুর রহমানের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রিয়াজের বাড়ি মদনপুর গ্রামে হলেও সে নানা বাড়ি হোগলডাঙ্গা গ্রামে থেকে লেখাপড়া করতো। বৃহস্পতিবার সে যথারীতি স্কুলে ক্লাসও করেছে এবং সন্ধ্যার পর পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৮টার দিকে ঘুমন্ত অবস্থায় রিয়াজের বাম হাতে সাপে দংশন করে। কান্নার আওয়াজ পেয়ে পরিবারের লোকজন দ্রুত ছুটে এসে হাতে সাপের দংশনের চিহ্ন ও সাপটি দেখতে পায়।
ঘটনার পরপরই স্কুলছাত্র রিয়াজকে বাঁচানোর জন্য প্রাথমিক পর্যায়ে ওঝা-কবিরাজ এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মসিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাপের কামড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে আমি বিষয়টি মৃত্যের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি। সরেজমিনে গিয়েও দেখেছি। এদিকে, আমাদের ইউনিয়ন পর্যায়ে সাপের কামড়ের কোনো চিকিৎসা নেই। আমার ইউনিয়নে চিকিৎসা থাকলে স্কুলছাত্র মারা যেত না।
- ১থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৩কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ৬ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৭নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক
- ৮ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ৯স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ১০দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৭শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৮বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৯কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ১০লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার





পাঠকের মতামত