
মাগুরা সদর থানা পুলিশ গতকাল রবিবার (২৯ মে ২০২২) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল সহ কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের ৮ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়াও অপর আরেকটি বিশেষ টিম পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন বাইসাইকেল চোর সদস্যকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ৬ টি বাইসাইকেল উদ্ধার করেছে।
এ ব্যাপারে মাগুরা সদর থানা পুলিশ রবিবার বিকাল ৪টার সময় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মাগুরা সদরের পাজাখোলা এলাকা হতে ০২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক আসামী গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুসারে দোয়ারপাড়া, বাটিকাডাঙ্গা, ভায়না মোড় এলাকা হতে মোটরসাইকেল উদ্ধার ও আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা হলেন- মো. নাজমুল হাসান মুন্না (২৮), পিতা মন্নু মোল্যা, মো. মনিরুল ইসলাম মাজেদ মধু (২৩), পিতা লালন ফকির, উভয় সাং- কানুটিয়া। মো. শওকত হোসেন (২১), পিতা খবির মোল্যা, সাং- নিকরহাটা, থানা- মহম্মদপুর, জুয়েল রানা (২৪), পিতা- মৃত মোশারফ মোল্যা, সাং সাজিয়াড়া, মো, তুহিন হোসেন (২২), পিতা- মো. ইউনুস আলী, সাং – দুর্গাপুর, মো. ইব্রাহিম হোসেন শাকিল (২২), পিতা মহর আলী, সাং- ডেঙ্গুলিয়া, মো. সাগর শিকদার (২২), পিতা- সেলিম শিকদার, বাটিকাডাঙ্গা, মো. এনামুল হোসেন তামিম (২০), পিতা- নায়েব আলী মোল্যা, সত্যপুর। বাইসাইকেল চোরচক্রের সদ্যসরা হলেন- মো. রবিউল ইসলাম রবি (২৩), মো. রেজাউল ইসলাম (৩৫), মৃত মো. শহিদুল ইসলাম (৪০), মো. এনামুল বিশ্বাস (৩৩), মো. সালাম শেখ (৩৮) ও আবুল বাশার মোল্যা (২৩)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমরা বিশেষ অভিযান চালিয়ে ৬টি মোটরসাইকেল উদ্ধারসহ কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের ৮ জনকে গ্রেফতার করেছি। এছাড়াও বাইসাইকেল চোরচক্রের ৬ জন গ্রেফতারসহ ৬ টি বাইসাইকেল উদ্ধার করেছি। আটককৃতদের নামে মামলা রুজুর পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত