
বলিউড সুপারস্টার সালমান খানের ছোট ভাই, অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল খান এখন ঢাকায়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে ভাই সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’-এর শাখা উদ্বোধন করেন তিনি।
এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন সোহেল খান। তিনি বলেন, ‘বিয়িং হিউম্যান চ্যারিটির একটি অংশ। যদি ভালো সাড়া পাওয়া যায় তাহলে ঢাকায় আরও কিছু শাখা করার ইচ্ছা আছে। আমরা এটাকে পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে চাই।’
এই তারকা বলেন, ‘আমি বাংলা ফুডের অপেক্ষায় আছি, এখনও মুখে তোলার সুযোগ পাইনি। সরাসরি এসেছি। তবে খাওয়ার সময় হাতে রেখেছি। শুক্রবার সকাল পর্যন্ত আছি। মাছ আর বিরিয়ানি খাবো ভাবছি। তাছাড়া খাবার বিষয় না, সবার ভালোবাসায় আমি মুগ্ধ।’
বাংলাদেশের মানুষের প্রশংসা করে তিনি বলেন, ‘এখানে এসে আপনাদের দেখে অসাধারণ লাগছে। কারণ, প্রতিটি মানুষ হাসিখুশি। মনে হচ্ছে সবাই সুখী। আরও মনে হলো, সবাই সালমান খানের এই উদ্যোগের অংশীদার। অথচ আমি এখানে নামার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!’
বাংলাদেশের সিনেমা নিয়েও কথা বলেন সালমান খানের ছোট ভাই, ‘বাংলাদেশের সিনেমা আমি দেখেছি। ভাষাটা না বুঝলেও আমাদের কালচার তো একই। নাচ-গান-অভিনয়, দারুণ লাগে। তাছাড়া বাংলাদেশ এখন গ্রোয়িং কান্ট্রি। হলিউড, বলিউড, টলিউড, ঢালিউড- খুব দ্রুতই এক হয়ে যাবে। কারণ, এখন সিনেমাটা গ্লোবালি মুভ করছে।’
সালমান কি বনানীর আউটলেটে কখনো আসবেন না! এমন প্রশ্নের জবাবে বিস্ময় প্রকাশ করেন সোহেল। বলেন, ‘এটা তো ওরই দোকান! পৃথিবীর যেখানেই থাকুক ও এখানে আসবেই। বাট এই মুহূর্তে ওর আসার পরিস্থিতি ছিল না বলেই আমি এলাম- এই হাসিমুখ দেখতে।’
এর আগে শো রুমের সামনে নেচে গেয়ে বলিউড ভাইজানের ভাইকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।
উল্লেখ্য, অসহায় মানুষের পাশে দাঁড়াতে ২০১২ সালে মুম্বাইয়ে যাত্রা শুরু করে সালমান খানের চ্যারিটি সংস্থা ‘বিয়িং হিউম্যান ক্লদিং’। এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে এর ৫০০টিরও বেশি আউটলেট খোলা হয়েছে। পোশাকের এই ব্র্যান্ড বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত