জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫ ৯:০০ পিএম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অগ্নিকাণ্ডে ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। শুক্রবার সদর উপজেলার মঠের বাজারে ৮টি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় মুদি, স্বর্ণের দোকান, ডেকোরেটর, ওষুধের ফার্মেসিসহ মোট ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে মিঠুন মুন্সির মুদি দোকান, নূর মাইক সার্ভিস, মোকলেস ফরাজি, রবি আলম শিকদার, সিরাজ সিকদার, মহিউদ্দিন, অপু বেপারি ও সঞ্জয় মণ্ডল।

মাঠে উপস্থিত মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ আহাদুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...