
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালকসহ অন্তত ২৫ জন যাত্রী।
রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের ম্যালকাইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহন নামের একটি বাসে গোপালপুর ইউনিয়নের ম্যালকাইন এলাকায় হঠাৎ আগুন ধরে যায়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশার চালক কামরুল ইসলাম বলেন, পাথুরিয়া পার বাজার স্ট্যান্ড অতিক্রম করার পর বাসটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে থাকে।
বিষয়টি টের পেয়ে চালক দ্রুত বাসটি মহাসড়কের ম্যালকাইন এলাকার মহাসড়কের পাশে থামান।
সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এর পরপরই আগুন দাউ দাউ করে বাসের ভেতরে–বাইরে ছড়িয়ে পড়ে।
এ সময় এক যাত্রী লাফ দিতে গিয়ে চাক্কার নিচে পড়ে আগুনে পুড়ে মারা যান।
এদিকে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ যাত্রী নেমে যেতে সক্ষম হলেও একজন গুরুতর আহত হয়ে পরে মারা যান।
ইএটি
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত