প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ ৪:০৩ পিএম

মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ রোমান বেপারীর নামে নতুন করে মস্তফাপুর টু মাদারীপুর ফোরলেন মহাসড়কের শাখা সড়ক খাগদি বাসস্ট্যান্ড থেকে রোমান বেপারী বাড়ী ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণের উদ্বোধন করেছেন মাদারীপুর বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ সকালে মাদারীপুর সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ডের পাশে  শাখা সড়কের সামনে ব্যানার টানিয়ে এই নামকরণের উদ্বোধন করা হয়। এর পূর্বে সকালে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়রত করেন ছাত্র-জনতা।

এসময় জামায়াত ইসলামের মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা মোখলেসুর রহমান, মস্তফাপুর ইউপির সাবেক চেয়ারম্যান কাজী আবুল বাশার, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বায়ক আব্দুর রহমান ও সৈকত সাধারণ শিক্ষার্থী ও শহীদ রোমানের পিতা, একমাত্র কন্যা সন্তান,  স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও সরকারের নেতাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে গত ১৯ জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে মাদারীপুরের ঘাটমাঝি ইউনিয়নের রোমান বেপারী শহীদ হন। শহীদ পরিবারের স্ত্রী, ৬ বছরের এক কন্যা সন্তানসহ বৃদ্ধ পিতা-মাতা ভাইবোন রয়েছে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...