প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৩ ৭:৪০ পিএম

হবিগঞ্জের মাধবপুরে সেচ পাম্পে পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার( ১৮ জানুয়ারি ) বিকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মুহাম্মদ আলীর ছেলে নাহিদুল ইসলাম (৮) সহ কয়েকজন শিশু মাঠে খেলা করছিল।

এ সময় নাহিদুলের পানি পিপাসা হলে সে পাশ্ববর্তী শমসু শিকদারের মালকাধীন সেচ পাম্পে পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাহিদুলকে মৃত ঘোষনা করে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক ইসমাইল হোসেন ভূঁইয়া মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

শুক্রবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর এবং চালক-সুপারভাইজার-হেলপারকে নির্মমভাবে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ...

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...