
বাংলাদেশকে মানবপাচার ও মাদকমুক্ত করতে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময়ে মন্ত্রী বলেন, মাদক নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে সমন্বিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানো হবে এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হবে।
জুয়া ও অনলাইন জুয়ার প্রসঙ্গে তিনি বলেন, এগুলো এখন সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। বিষয়টি মোকাবিলায় সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মানবপাচার বিষয়ে তিনি উল্লেখ করেন, বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার অঞ্চলে এ সমস্যা গুরুতর আকার ধারণ করেছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, মানবপাচার বন্ধে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের সহযোগিতা ছাড়া এ ধরনের অপরাধ দমন কঠিন। কোথাও অপরাধ সংঘটিত হলে দ্রুত তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব।
এর আগে, ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার ৬৯৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়।
বিএইচ
- ১যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ২চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ৩শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৫ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আদেশ
- ৬দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ৭তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৮লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৯লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ১০জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৯রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ১০রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র





পাঠকের মতামত