
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মানিকগঞ্জ জেলার নেতৃবৃন্দ নেতা-কর্মীদের নিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এর কার্যালয় এবং সদর থানা সহ সরকারি স্থাপনা পরিদর্শন করেন।
বুধবার (৭ আগষ্ট) বেলা ১১ ঘটিকায় এই কার্যক্রম শুরু করেন জামায়াতে ইসলাম।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা দেলোয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামের আমির মোঃ কামরুল ইসলাম সহ জেলা-উপজেলার বিভিন্ন জামায়াতে ইসলামের উলামায়েগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামাত ইসলামের নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা দেলোয়ার হোসেন বলেন, দলের পক্ষ থেকে দেশে সাধারণ জনগণের নিরাপত্তা বজায় রাখা ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে এমনকি ভবিষ্যতেও হবে।বিভিন্ন মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে পাহারার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন কুচক্রী মহল দেশে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে তাই আমাদের পক্ষ থেকে সেনাবাহিনী ও পুলিশ সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা হবে ।
এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার হোসেন ছানু, বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহানুর ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকে
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত