
মেজর লিগ সকারের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। গতকাল (শনিবার) বাল্টিমোরে রেকর্ড দর্শকের সামনে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল করে এদিন ৯০০তম গোলের আরও কাছে পৌঁছে গেলেন লিওনেল মেসি।
আর্জেন্টাইন ফরোয়ার্ড তার ক্যারিয়ারের ৮৯৯তম গোল করেছেন এদিন। তাকে নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকায় ওয়াশিংটনে অবস্থিত ডিসি ইউনাইটেডের ছোট ভেন্যু থেকে বাল্টিমোরে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়। ৭২ হাজার ২৬ দর্শককে হতাশ করেননি মেসি। প্রথমার্ধে তার গোলে ২-০ তে এগিয়ে যায় মায়ামি।
রদ্রিগো ডি পলও এমএলএস কাপ চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন। টাই বারিবো ৭৫তম মিনিটে গোল শোধ দিলেও স্বাগতিকরা সমতা ফেরাতে পারেনি।
মেসি ও তার দলের জন্য এই সপ্তাহ ছিল ঘটনাবহুল। গত বৃহস্পতিবার তারা হোয়াইট হাউজে যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সময় কাটায় পুরো দল। ওই আনন্দঘন মুহূর্তের একদিন পর মাঠে নেমে দারুণ এক জয় পেলো মায়ামি।
১৭তম মিনিটে ১৫ গজের মধ্যে বল পেয়ে ডি পল দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান। ১০ মিনিট পর মাতেও সিলভেত্তির পাস ধরে ডিসির গোলকিপারের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। তিন ম্যাচে তৃতীয় গোল করলেন তিনি।
৩৮ বছর বয়সী ফরোয়ার্ড ইতিহাসের দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁবেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এরই কীর্তি গড়ার সুযোগ তিনি পাচ্ছেন বুধবার। এদিন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে তার দল ন্যাশভিলের মুখোমুখি হবে।
এলএএফসির বিপক্ষে লিগের প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরে শুরু করেছিল মায়ামি। তারপর অরল্যান্ডো সিটির বিপক্ষে মৌসুমের প্রথম জয় পায় তারা। তিন ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে মেসিরা।
বিএইচ
- ১রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী
- ২আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৩নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৪ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৫আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ৬ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭লাফার্জ হোলসিমের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ইউসিবি’র বোর্ড সভা ২৮ জুলাই
- ১০উত্তরা ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত