প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪ ৯:২৮ পিএম

মালয়েশিয়ায় ৬০০ বিদেশি কর্মীর কোটা অনুমোদনের জন্য ভুয়া নথি দাখিলের অভিযোগে এক বাংলাদেশির ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন সেলাঙ্গর আদালত। তবে, তদন্তের স্বার্থে ওই বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (১২ নভেম্বর) মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট রেজা আজহার রেজালি ৪৭ বছর বয়সী এক বাংলাদেশির বিরুদ্ধে ১২ নভেম্বর থেকে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ৬ দিনের রিমান্ডের আদেশ জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, সেলাঙ্গর এমএসিসি অফিসে সাক্ষ্য দিতে হাজির হলে সোমবার (১১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সন্দেহভাজন ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্দেহভাজন বাংলাদেশি ২০২৩ সালে দুটি আবেদনপত্রে ৬০০ বিদেশি কর্মীর কোটা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে ১১ লাখ ১০ হাজার রিঙ্গিতের ভুয়া নথি দাখিল করেছেন।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে জানা যায়, আবেদনের পরিমাণ যথাক্রমে ৬ লাখ ৪৭ হাজার ৫০০ রিঙ্গিত ও ৪ লাখ ৬২ হাজার ৫০০ রিঙ্গিত।

সেলাঙ্গর দুর্নীতি দমন কমিশনের পরিচালক দাতুক সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১৮ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে এম. রহমান: অস্ট্রেলিয়ার অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল (ওএএম)’ ...

আইনি বাধা কাটলেও রাজনৈতিক অনিশ্চয়তায় মারিন ল্য পেনের ২০২৭ নির্বাচন

মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজনীতির অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মারিন ল্য পেন ২০২৭ ...