
মালয়েশিয়ার পেরাক রাজ্যে ১২ বাংলাদেশিসহ ২৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের বয়স ১৭ থেকে ৫৩ বছরের মধ্যে। অধিকতর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাদের ইপোহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ জুন) গোয়েন্দা ও জনসাধারণের তথ্যের ভিত্তিতে পেরাক রাজ্যের ইপোহ শহরের আশপাশে শেয়ার্ড হাউস এবং গাড়ির ওয়ার্কশপে অভিযান চালালো হয়। সেসময় ২৯ বিদেশি এবং একজন স্থানীয় নাগরিককে আটক করা হয়।
শুক্রবার (৭ জুন) পেরাক ইমিগ্রেশনের পরিচালক, মীওর হিজবুল্লাহ এক বিবৃতিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৬ জন কর্মকর্তার অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয় অভিযান। এরপর ১৬ ঘণ্টার অভিযানে ১০০ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে ২৯ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, বৈধ পাসের মেয়াদ শেষ হওয়ার পর মালয়েশিয়ায় অবস্থান এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ (বি) এর অধীনে শর্ত লঙ্ঘন করায় বিদেশিদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১২ জন বাংলাদেশি, ৮ ইন্দোনেশিয়ান, ৯ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন।
এছাড়া আটক স্থানীয় এক ব্যক্তিকে অবৈধ বিদেশিদের আশ্রয় দেয়ার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। যেকোনো নিয়োগকর্তা বা ব্যক্তি যদি অবৈধ অভিবাসীকে ব্যবসায়িক প্রাঙ্গণে নিয়োগ করে অথবা সুরক্ষা দেয়, তাহলে সেসব নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের পরিচালক।
- ১৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ২স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৪তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৫মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৬বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৭শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ১০নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৩দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৭ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৮হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার





পাঠকের মতামত