
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে ৩২ বাংলাদেশিসহ ১০২ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) দেশটির টিভি তিগা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (২৩ জুলাই) রাজ্যের ১৮টি স্থানে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়েছে।
অভিবাসন বিভাগ বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত বিভিন্ন প্রকল্প এলাকা, বিনোদনকেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান এবং খাবারের দোকানসহ ১৮টি স্থানে অভিযান চালানো হয়।
নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং বলেছেন, পাসের অপব্যবহার এবং বৈধ পারমিট বা নথি না থাকার বিষয়ে অভিবাসন বিভাগে স্থানীয়দের পাঠানো অভিযোগ এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট ১২৭ জনের কাগজপত্র পরীক্ষার পর এরমধ্য থেকে মোট ১০২ জন অভিবাসীকে আটক করা হয়।
কেনিথ তান আই কিয়াং আরও বলেন, যাদের বয়স ১৭ থেকে ৫৫ বছর। আটকদের মধ্যে বাংলাদেশি ৩২, ইন্দোনেশিয়ান ২৬, পাকিস্তানি ৫, মিয়ানমারের ১, ভারতীয় ৫, চীনা নারী ১৫ এবং থাই নারী রয়েছেন ১৮ জন।
তিনি ব্যাখ্যা করে বলেন, অভিযানে আরও দেখা গেছে যে এমনও বিদেশি কর্মী রয়েছেন যাদের কাছে কোনো শনাক্তকরণ নথি এবং বৈধ পাসপোর্ট নেই এবং কিছু অপব্যবহার অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেস)।
এই ইমিগ্রেশন কর্মকর্তা আরও বলেন, শনাক্তকৃত অপরাধগুলোর মধ্যে কোনো শনাক্তকরণ নথি, ওভারস্টেয়িং এবং অন্যান্য অপরাধ ছিল, যা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন করেছে। আটকদের বিষয়ে আরও তদন্তের জন্য তাদের লেংগেং ইমিগ্রেশন ডিপো ও নেগেরি সেম্বিলানে রাখা হয়েছে।
বিএইচ
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত