
মালয়েশিয়ায় হঠাৎ করে বিদেশি কর্মী প্রবেশের সংখ্যা ব্যাপক বেড়েছে। দেশটির কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং টার্মিনাল-২ দিয়ে প্রতিদিনই ঢুকছে হাজার হাজার শ্রমিক। ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক জেনারেল দাতুন রুসলিন জসুহ বলেন, আগামী ৩১ মে’র পর দেশটিতে কেউ বিদেশি শ্রমিক নিয়োগ দিতে পারবে না। ফলে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো শেষ মুহূর্তে হাজার হাজার শ্রমিককে নিয়োগ দিয়েছে। তারাই মূলত এখন মালয়েশিয়াতে আসা শুরু করেছেন। ফলে আকস্মিকভাবে বিদেশি শ্রমিকের প্রবেশের সংখ্যা কয়েক গুণ বেড়েছে।
এক বিবৃতিতে তিনি বলেন, বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারীদের ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার। যে কারণে এমনটা হচ্ছে। যেসব শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করছেন, তাদের পর্যালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বিমাবন্দরে সবার স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
অভিবাসন বিভাগের পরিচালক বলেন, সাধারণত মালয়েশিয়ায় প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার বিদেশি শ্রমিক আসেন। কিন্তু গত ২২ মে এই সংখ্যা ২ হাজার ৫০০ জনে পৌঁছায়। আর ২৭ মে যা ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজারে পৌঁছায়।
৩১ মে সংখ্যাটা আরও বাড়বে বলে ধারণা করছেন দাতুন রুসলিন জসুহ। কারণ ইতোমধ্যে বিদেশি এয়ারলাইন্সগুলো মালয়েশিয়ায় ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। ১ জুনের আগেই সবাইকে দেশটিতে ঢুকতে হবে।
তিনি বলেন, শ্রমিকরা যেন মালয়েশিয়ায় এসে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর অংশ হিসেবে বিমানবন্দরে পর্যাপ্ত খাবার ও পানীয়র ব্যবস্থা করা হবে। এছাড়া নিয়োগকারীদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন এই কর্মকর্তা।
- ১নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ২দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৩হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৪ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৫কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ৬চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে ডায়রিয়া-চর্মরোগ
- ৭দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৮ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
- ৮বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ৯শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ১০কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক





পাঠকের মতামত