
পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে আলজেরিয়ার সীমান্তে বিস্ফোরণের ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। একটি বিস্ফোরক ডিভাইস থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা) এক বিবৃতিতে জানিয়েছে, আলজেরিয়ার সীমান্তের সঙ্গে তেসালিতের কাছে একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণের ঘটনায় তাদের এক সদস্য নিহত এবং আরও চার সদস্য গুরুতর আহত হয়েছে।
মিনুসমার প্রধান এল ঘাসিম ওয়ান এক বিবৃতিতে বলেন, আমাদের শান্তিরক্ষী সদস্যরা যে ক্রমাগত বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা করছেন এবং মালিতে শান্তি নিশ্চিতের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করছেন এটা তারই প্রমাণ।
তিনি বলেন, আজকের কাপুরুষোচিত এই হামলা মালি এবং তার জনগণের শান্তি ও স্থিতিশীলতার সমর্থনে মিনুসমার সংকল্প আরও দৃঢ় করবে।
এর আগে গত এপ্রিলে চাদে মিনুসমার চার শান্তিরক্ষী সদস্য নিহত হয়। সে সময় আগুয়েলহোকে তাদের একটি ক্যাম্পে হামলা চালানো হয়। একই সময়ে মালির উত্তর-পূর্বাঞ্চলেও হামলা চালানো হয়।
মালির উত্তর এবং মধ্যাঞ্চলে সশস্ত্র গ্রুপগুলোর সহিংসতা মোকাবিলা করে শান্তি প্রতিষ্ঠায় ১৩ হাজারের বেশি সৈন্য মোতায়েন করেছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন।
- ১ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ২আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৩সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব
- ৬নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ৯মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১০গোল্ডকাপ ফুটবলে বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত