প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২ ৬:৪০ পিএম , আপডেট: অক্টোবর ১২, ২০২২ ৬:৪১ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এই কমিশন সভা অনুষ্ঠিত হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউর্ড, পূর্ণ অবসায়ন যোগ্য, ফুলটিং রেট সাব অর্ডিনেটড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটির মেয়াদ ৭ বছর।

বন্ডটির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সাধারণ ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনাসহ টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট এবং উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট কাজ করছে। আর ম্যান্ডেট লিড অ্যাভেঞ্জার হিসেবে রয়েছে আরএসএ অ্যাডভাইজারি লিমিটেড। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...

দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে ...

ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...