
নির্বাহী ও কর্মকর্তাদের জন্য আইএফসি পারফরম্যান্স মান মেলাতে ‘পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা (ইএসআরএম) প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালা করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি)।
ভার্চুয়ালি গত ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দুদিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেনসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা।
ডা. কেভিন হুইটিংটন জোন্স (সিইএস, যুক্তরাজ্য) এবং মির্জা এসএ হাবিব (এসসিএল, বিডি) কর্মশালাটি পরিচালনা করেছিলেন। দুদিনের কর্মশালায় ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকের মোট ২৪ জন নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন।
কর্মশালা চলাকালে ইএসআরএম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে, যেমন ইএসআরএম এবং আইএফসি পারফরম্যান্স স্ট্যান্ডার্ডের পরিচিতি, সংশোধিত মিডল্যান্ড ব্যাংক ইএসআরএম নীতির সংক্ষিপ্ত বিবরণ এবং ই এবং এস সাইট নিরীক্ষার তাত্ত্বিক ভূমিকা ইত্যাদি।
কর্মশালায় পরিবেশগত ও সামাজিক ঝুঁকি নিরীক্ষণের ওপর একটি ব্যবহারিক অধিবেশনও অন্তর্ভুক্ত ছিল। এই ইএসআরএম প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকের ইএসআরএম নীতিটি সংশোধন সহ পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে এমডিবিকে আইএফসি পারফরম্যান্স মান মেলাতে সহায়তা করবে।
- ১আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ২গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১ দলের
- ৩ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ
- ৪জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ৫ইসলামিক ফাইন্যান্সের রোববার লেনদেন বন্ধ
- ৬আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ৭পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের রোববার লেনদেন চালু
- ৮চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৯জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ১০বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত