
মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে শনিবার নেপিদোতে যে বার্ষিক কুচকাওয়াজের আয়োজন করে, তাতে বাংলাদেশসহ মাত্র আটটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর সহিংস অভিযানের কারণে এ বছর অনেক দেশই কুচকাওয়াজের এই রাষ্ট্রীয় আয়োজনে প্রতিনিধি পাঠায়নি। তবে শনিবারের ওই কুচকাওয়াজে বিশ্বের মাত্র আটটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিবিসি জানিয়েছে, এই অনুষ্ঠানে যোগ দেয়া দেশগুলো হলো- রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, লাওস এবং থাইল্যান্ড।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, একমাত্র রাশিয়া বাদে বাকি সাতটি দেশের প্রতিনিধিরা সবাই সামরিক অ্যাটাশে ছিলেন।
রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিন কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
মিয়ানমারের শনিবারের কুচকাওয়াজের অনুষ্ঠানটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।
জাপানি সাময়িকী নিকেই এশিয়া বলছে, দেশটির বিক্ষোভরত জনগণকে সামরিক বাহিনীর শক্তি সম্পর্কে ধারণা দেয়ার জন্য ওই সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
মিয়ানমারে প্রতিবছর ২৭ মার্চ সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৪৫ সালে জাপানি উপনিবেশের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর বিদ্রোহের ঘটনার স্মরণে উদযাপন করা হয় দিনটিকে। মহামারির কারণে ২০২০ সালে কুচকাওয়াজ অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।
মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইং শনিবারের অনুষ্ঠানে রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিনকে স্বাগত জানান।
সাধারণত প্রতি বছর এই অনুষ্ঠানে যোগ দিতে অন্য দেশগুলো তাদের সামরিক অ্যাটাশে পাঠিয়ে থাকে। কিন্তু এ বছর বিশেষ করে পশ্চিমা দেশগুলো এই আয়োজনে যোগ দেয়নি।
এ দিবসকে ঘিরে নিরাপত্তা বাড়ানোর নামে দেশজুড়ে বিক্ষোভকারীদের ওপর অভিযান বাড়ানো হয়। দিবসের আগের দিন জান্তা সরকার হুঁশিয়ারি করে দেয় যে, বিক্ষোভে অংশ নিলে মাথা ও পিঠে গুলি লাগতে পারে।
এর পরের দিনই, অর্থাৎ শনিবার একদিনেই নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশুসহ ১১৪ জন মানুষ নিহত হন। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর এটিই ছিল দেশটিতে বিক্ষোভে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর দিন। অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ৪শ জনের বেশি মানুষকে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত