
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ শিকার জনার্দনপুর গ্রামে ‘ওয়েভ সোসাইটি ফর রুবাল পিপলস’ এর উদ্যোগে প্রান্তিক বোরো চাষীদের মধ্য থেকে শ্রেষ্ঠ চাষী নির্বাচন ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক দিদারুল আলম শামীমের সভাপতিত্বে শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক জনাব হারুন রশীদ সূচনা বক্তব্য প্রদান করেন। এসময় আরো বক্তব্য প্রদান করেন তরুণ সংগঠক জনাব এম এ হানিফ মিঝি।
সভাপতির বক্তব্যে জনাব দিদারুল আলম শামীম বলেন, আমরা ইতোপূর্বে প্রান্তিক বোরো চাষীদের মাঝে বীজ ও কীটনাশক ঔষধ বিতরণ করেছি। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী অদ্য শ্রেষ্ঠ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার (স্প্রে মেশিন) পেয়েছেন কৃষক আমান উল্ল্যাহ(মিয়া খান), দ্বিতীয় পুরস্কার (স্প্রে মেশিন) পেয়েছেন কৃষক মোসলেম উদ্দীন, তৃতীয় পুরষ্কার) (স্প্রে মেশিন) পেয়েছেন কৃষক দ্বীন মোহাম্মদ।
এছাড়াও প্রতিযোগীতায় অংশ গ্রহন করা সকলকে উৎসাহ প্রদান করা হয়। এসময় প্রধান পৃষ্ঠপোষক প্রত্যেকের সার্বিক সহযোগিতা কামনা এবং ভবিষ্যতেও কৃষকদের উৎসাহ প্রদানসহ অন্যান্য সামাজিক সহায়তা অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন। উপস্থিত কৃষকরা স্প্রে মেশিন পেয়ে ওয়েভ সোসাইটি ফর রুবাল পিপলস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এম জি
- ১আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ২পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৩মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৪ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৫আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৬সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৭২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব
- ৯নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ১০নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত