
ফেনীর সোনাগাজীতে মুছাপুর রেগুলেটর ও টেকসই বাঁধ পুনর্নির্মাণের দাবিতে উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের উদ্যোগে মানববন্ধন ও উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (৪ মে) সকালে সোনাগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে আমির মাওলানা মোঃ মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহ সেক্রেটারি ডাঃ ফখরুদ্দিন মানিক।
পৌর জামায়াতের সেক্রেটারি মহসিন ভুঞার সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, সোনাগাজী পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যাহ, নবাবপুর ইউনিয়ন জামায়াতে আমীর জিয়াউর রহমান, সাবেক কাউন্সিলর আবদুল মান্নান, চর চান্দিয়া জামায়াতে আমীর মজিবুর রহমান, সোনাগাজী উপজেলা মডেল থানা ছাত্রশিবিরের সভাপতি রফিক উদ্দিন নোবেল, চর মজলিশপুর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ হানিফ, চর দরবেশ ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা মোঃ হোসাইন প্রমুখ।
এছাড়া উপজেলার ইউনিয়নের আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ২০২৪ সালে ভারতের বাঁধভাঙ্গা সর্বগ্রাসী বন্যায় ফেনী জেলার সকল উপজেলা ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা এবং হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে যায়। জমির ফসল নষ্ট হয় ও পুকুরের মাছ ভেসে যায়। সর্বগ্রাসী বন্যার পানি নদী, খালবিল উপচিয়ে গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়। পানির প্রবল চাপে সোনাগাজী ও কোম্পানীগঞ্জ উপজেলার সীমানায় অবস্থিত মুছাপুর রেগুরেটর নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, চর হাজারী, চরপার্বতী ইউনিয়ন ও সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, চর মজলিশপুর ইউনিয়ন ও দাগনভূঁঞা উপজেলার আংশিক এলাকা ভাঙ্গনের সৃষ্টি হয়। ইতোমধ্যে শত শত বাড়িঘর, হাজার হাজার একর ফসলি জমি ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। রাতারাতি শতশত পরিবার রাস্তার ভিখারীতে পরিণত হচ্ছে। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে উক্ত রেগুরেটর নির্মাণ করা না হলে ছোট ফেনী নদীর সর্বগ্রাসী ভাঙ্গনে উল্লেখিত উপজেলার হাজার হাজার বাড়িঘর ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। সোনাগাজীতে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সৌর বিদ্যুৎ প্রকল্পটিও ভেঙ্গে যাওয়ার সমূহ উপক্রম দেখা দিয়েছে। তাই সোনাগাজী ও কোম্পানীগঞ্জের সকল মানুষের জীবন-মরণ সমস্যা মুছাপুর রেগুরেটরটি জরুরীভাবে নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের হাতে স্মারক লিপি তুলে দেন তারা।
বিএইচ
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত