প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০ ৮:৩৯ এএম

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি তিন তলা ভবন ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলকায় এ দুর্ঘটনা ঘটে বলে। থানে মিউনিসিপ্যাল করপোরেশনের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।

ভবন ধসের ঘটনায় আটজন নিহত ছাড়াও এ পর্যন্ত পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এবং দমকল বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।

এনডিআরএফ জানিয়েছে, ‌স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনও ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে।

শেয়ার

পাঠকের মতামত

ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের অংশ হিসেবে  ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে হামলা ...

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার ...

দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল

দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। পরবর্তী ...