স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫ ২:৪৮ পিএম

মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন। ঐতিহাসিক মুহূর্তে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ঢাকা টেস্টে দিনের দ্বিতীয় ওভারে সেঞ্চুরি তুলে নেন তিনি। নবম ওভারে আউট হন। পরে সেঞ্চুরি করে আউট হন লিটন দাস। মিরপুর স্টেডিয়ামে তাদের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ।

মুশফিকুর রহিম ২১৩ বল খেলে ১০৬ রান করে আউট হয়েছেন। তার ব্যাট থেকে পাঁচটি চারের শট আসে। তিনি ৯৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলেন। লিটন দাস ১৯২ বলে ১২৮ রান করে ফিরেছেন। তিনি আটটি চার ও চারটি ছক্কা মেরেছেন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে তিন হাজার রান ছাড়িয়েছেন তিনি। মেহেদী মিরাজ ৪৭ রানে আউট হয়েছেন।

প্রথম দিনের ৯০ ওভার শেষে ৯৯ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। আরও একটা ওভার খেলানো যায় কিনা আলাপ করতে এগিয়ে এসেছিলেন আম্পায়ার। শেষ পর্যন্ত স্টাম্পের বেল ফেলে দেন। এক রানের অপেক্ষায় একটা রান পার করতে হয় মুশফিকের।

ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫২ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় যথাক্রমে ৩৫ ও ৩৪ রান করে সাজঘরে ফিরে যান। পরেই নাজমুল শান্ত ফিরলে ৯৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মুমিনুল হক ও মুশফিকুর রহিম ১০৭ রানের জুটি গড়েন। মুমিনুল ৬৩ রান যোগ করে আউট হয়ে যান।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

অধরা মিশন হেক্সার স্বপ্ন মুকুটহীন রাজপুত্র নেইমারের অশ্রুসিক্ত বিদায়

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ডাগআউটের বিষণ্নতা ছাপিয়ে ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করল এক মহাকাব্যের নির্মম সমাপ্তি। নরওয়ের ...

রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেক হওয়া ...