
সাত বছরের মেয়ের মরদেহ কাঁধে নিয়ে হেঁটে যাওয়া এক ভারতীয় বাবার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার ভিডিওটি ছড়িয়ে পড়ে। ছত্তিশগড় রাজ্যের সারগুজা জেলায় এই ঘটনা ঘটেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও।
কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েটি শুক্রবার সকালে জেলার লাখানপুর গ্রামের কমিউনিটি হেলথ সেন্টারে মারা যায় আর মরদেহ বহন করা গাড়ি আসার আগেই তার বাবা মরদেহ নিয়ে চলে যান। তারা জানান, আমডালা গ্রামের বাসিন্দা ইশ্বর দাস তার মেয়ে সুরেখাকে নিয়ে লাখানপুর কমিউনিটি হেলথ সেন্টারে যান শুক্রবার সকালে।
ওই কেন্দ্রে কর্মরত রুরাল মেডিক্যাল অ্যাসিসটেন্ট (আরএমএ) ডা. বিনোদ ভারগভ বলেন, ‘মেয়েটির অক্সিজেন লেভেল খুবই কম ছিল, প্রায় ৬০ এর কাছাকাছি। তার বাবা-মা জানিয়েছিল গত কয়েক দিন ধরে সে তীব্র জ্বরে ভুগছিল। প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছিল কিন্তু তার অবস্থার অবনতি হয় আর সকাল সাড়ে সাতটার দিকে মারা যায়।’
ডা. বিনোদ ভারগভ বলেন, ‘আমরা পরিবারের সদস্যদের বলেছিলাম তাড়াতাড়ি মরদেহ বহন করা গাড়ি পৌঁছাবে। সকাল নয়টা ২০ মিনিটে গাড়ি পৌঁছায়, কিন্তু তার আগেই তারা মরদেহ নিয়ে চলে যায়।’
ভিডিওতে দেখা গেছে, ওই বাবা মেয়ের মরদেহ কাঁধে নিয়ে হাঁটছেন। বাড়ি পৌঁছাতে প্রায় দশ কিলোমিটার হাঁটতে হয় তাকে।
ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও জেলার মুখ্য চিকিৎসা কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। শুক্রবার আম্বিকাপুর সফরে গিয়ে তিনি বলেন, ‘ভিডিওটি দেখেছি। এটা বিরক্তিকর। আমি তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য চিকিৎসা কর্মকর্তাকে বলেছি। আমি তাকে সেখানে কর্মরত যারা দায়িত্ব পালন করতে পারেনি, তাদের সরিয়ে দিতে বলেছি।’
সূত্র: এনডিটিভি
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত