
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে ঘন কুয়াশায় পড়ে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম মো. সোহেল। তার শ্বশুরবাড়ি ভোলার ইলিশায়। তিনি ঢাকায় চাকরি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মরদেহ ঢাকার সদর ঘাটে রয়েছে।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মিজানুর রহমান জানান, তারা সোমবার রাত সাড়ে ১০টায় যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। রাত পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চরফ্যাসনগামী টিপু-১৪ চাঁদপুরের হাইমচর এলাকায় ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে তাদের লঞ্চে আঘাত করে। এতে সুরভী লঞ্চের কেবিন অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। আঘাত পেয়ে মারা গেছেন সোহেল নামে এক যাত্রী।
এসময় ঘুমন্ত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্ষতিগ্রস্থ লঞ্চ ও সোহেলের মরদেহ সদর ঘাটে আছে বলে জানান তিনি।
টিপু-১৪ লঞ্চটি নির্দেশনা অমান্য করে তাদের লঞ্চে আঘাত করে জানিয়ে মিজান বলেন, এতে তাদের ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে জানতে টিপু-১৪ লঞ্চের ইনচার্জের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এম জি
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত