
দেশের অন্যতম বৃহৎ বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের বিনা খরচে পাইলট বানানোর উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখেছে। যে সকল মেধাবী শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে নূন্যতম গ্রেড এ+ ইংরেজী, পদার্থ, সাধারণ ও উচ্চতর গনিতে জিপিএ ৫সহ এসএসসি ও এইচএসসি পাশ অথবা ‘ও’ লেভেলে গনিত ও পদার্থ বিজ্ঞানসহ নূন্যতম ৫ বিষয়ে গ্রেড-এ এবং‘এ’ লেভেলে গনিত ও পদার্থ বিজ্ঞানে গ্রেড-বি পেয়েছেন শুধুমাত্র সেসকল শিক্ষার্থীরাই আবেদনের জন্য যোগ্য হবেন। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষর্থী ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। ইংরেজীতে সকল আবেদনকারীকে দক্ষ হতে হবে।
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী হতে হবে এবং অন্য কোনো দেশের নাগরিক হতে পারবে না। আবেদনের সময় বয়স ১৭ থেকে ২৫ বছর হতে হবে। উচ্চতা মেয়েদের জন্য নূন্যতম ৫ফুট ৪ ইঞ্চি ও ছেলেদের জন্য ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। আবেদনকারীকে শারিরীকভাবে সুস্থ হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। অধুমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবেন।
ক্যাডেট পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজী, গনিত ও পদার্থ বিজ্ঞান), পাইলট যোগ্যতা পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সকল টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় পৃথিবীর যেকোনো দেশে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। নির্দিষ্ট মেয়াদী প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্নের পর উত্তীর্ণ ক্যাডেট পাইলটগণ ইউএস-বাংলা এয়ারলাইন্সে ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করতে পারবেন।
ক্যাডেট পাইলট প্রোগ্রাম অনলাইনে আবেদন করা যাবে https://studentpilot.usbair.com এ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৩। যে কোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবেন।
- ১মধ্যপ্রাচ্যে ইরানের ব্যাপক হামলা, এক মার্কিন সেনা নিহত
- ২আর্জেন্টিনাকে কাঁদিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ৩মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৪চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৫আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৬ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৭হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৮পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৯কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ১০জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ





পাঠকের মতামত