
মেসিকে আটকানোর ছক গোপন রাখলেন ডাচ কোচ ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল। আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল নেদারল্যান্ডস।
তবে সেই ম্যাচে লিওনেল মেসিকে বোতলবন্দী করে রেখেছিল ডাচরা। যার পেছনে মাস্টারমাইন্ড ছিলেন কোচ লুইস ফন গাল। এবার অবশ্য কোয়ার্টার ফাইনালে তার সঙ্গে দেখা মেসির। তাই মেসিকে আটকাতে কী ছক কষবেন বর্ষীয়ান এই কোচ, তা জানতে উদগ্রীব হয়ে ছিলেন সাংবাদিকরা। কিন্তু কোনোভাবে গালের মুখ থেকে কথা বের করতে পারলেন না। গালও বেশ বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দিয়ে নিজের কৌশলটা গোপন রাখলেন।
সংবাদ সম্মেলনে ৭১ বছর বয়সি ডাচ কোচ বলেন, আমাদের কৌশল আপনাদের কাছে প্রকাশ করছি না। তা করাটা হবে বোকামি। আপনাদের জন্য উত্তর খোঁজা এতোটা কঠিনও নয়। নিজেই খুঁজে নিতে পারেন। তার (জন্য) আসা পাসিং লেনগুলো বন্ধ ও আটকে দিতে চাইব। আমি মনে করি নাম, তা নিয়ে খুব বেশি আওয়াজ হচ্ছে।
নেদারল্যান্ডস এখন পর্যন্ত অপরাজিত দল বিশ্বকাপে। তবে গালের মতে বিশ্বকাপের আসল খেলাটা হবে কাল থেকে। তিনি বলেন, আমাদের জন্য কাল শুরু হচ্ছে আসল বিশ্বকাপ। আমি আগের ম্যাচগুলোর গুরুত্ব কমাতে চাই না। তবে ব্রাজিল-আর্জেন্টিনা নকআউটে সম্ভবত ভিন্ন ক্যালিবারের দল। অনেকদিন পর আবারও পুরনো শিষ্য আনহেল দি মারিয়ার সঙ্গে দেখা হচ্ছে গালের। ২০১৪-১৫ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় তিক্ত সম্পর্ক ছিল তাদের। দি মারিয়া একবার বলেছিলেন, তার দেখা সবচেয়ে বাজে কোচ গাল। তবে গাল অবশ্য বিনয়ের সঙ্গেই এর উত্তর দিলেন।
ডাচ কোচ বলেন, দি মারিয়ে সত্যিই খুব ভালো ফুটবলার। ম্যানচেস্টারে থাকাকালে তার প্রচুর ব্যক্তিগত সমস্যা ছিল এবং সেটা তার ফিটনেসে প্রভাব পড়ে। সে আমাকে বাজে কোচ বলেছে যেটা খুব কম লোকই বলবে। এটা দুঃখজনক। সে যা বলেছে আমার ভালো লাগেনি।
- ১দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ২শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৩মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’
- ৪চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে
- ৫‘লুটপাটের’ নতুন লাইসেন্স জ্বালানি খাতের বেসরকারিকরণ : জামায়াত
- ৬সোশ্যাল মিডিয়ায় মেসির বাবার মৃত্যুর সংবাদ, সত্যি নাকি গুজব!
- ৭মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাবির ইফাদ বাঁচতে চান
- ৮সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে
- ৯সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ১০চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ১সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ২চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৭অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৮আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৯চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ১০ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত