
হঠাৎ করেই ইনজুরিটা সব পরিকল্পনা, সব আশা-আকাঙ্খা ভেস্তে দিলো। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের সূচি ঘোষণার পর থেকেই ফুটলামোদীরা আশায় ছিল মেসি-নেইমার দ্বৈরথ দেখার জন্য। ন্যু ক্যাম্পে নেইমার আবার ফিরে আসবেন, মেসিদের বিপক্ষে খেলবেন- এটা যেন এক তুমুল আকাঙ্খার বিষয় হয়ে দাঁড়িয়েছে ফুটবল সমর্থকদের কাছে।
কিন্তু ফরাসি কাপের ম্যাচে কঁয়ের বিপক্ষে মারাত্মক চোট পান ব্রাজিলিয়ান তারকা নেইমার। সেই চোট এতটাই যে, তাকে রীতিমত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে।
এর অর্থ, বার্সার মাঠে গিয়ে আর খেলা হচ্ছে না নেইমারের। মুখোমুখি হচ্ছেন না মেসির। আজই বাংলাদেশ সময় রাত ২টায় বার্সেলোনার বিপক্ষে পিএসজির সেই বহুল আলোচিত লড়াই। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেসিদের মাঠ ন্যু ক্যাম্পে।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বার্সেলোনা কিংবা পিএসজি’র মধ্যে একটি দলকে বিদায় নিতেই হবে। প্রশ্ন হলো, কোন দল বিদায় নেবে? আজ হচ্ছে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ। এই ম্যাচে যে জিতবে সেই এগিয়ে থাকবে নিশ্চিত। অন্যদিকে, বার্সার মাঠ থেকে যদি পিএসজি জিতে আসতে পারে, তাহলে পরের রাউন্ডের আগেই অনেকটা এগিয়ে থাকবে তারা।
ইনজুরিতে পড়ার কারণে নেইমার খেলতে পারবেন না। এ কারণে তাকে ছাড়াই বার্সেলোনায় এসে পৌঁছেছে প্যারিস সেন্ট জার্মেই।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনাকে রীতিমত ধুমড়ে-মুচড়ে বিদায় করেছিল বায়ার্ন মিউনিখ। ৮-২ গোলে সেদিন বার্সাকে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। পিএসজি ফাইনাল খেলেছিল। কিন্তু ফাইনালে বায়ার্নের কাছে হেরে গিয়েছিল নেইমারের ক্লাব।
এবার তাই বার্সা এবং পিএসজি- দুই ক্লাবের জন্যই সামনে তাকানোর মিশন। দু’ই ক্লাবের কেউই চায় না, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে। সে ক্ষেত্রে বার্সার জন্য সুবিধাই হলো, নেইমার না থাকাতে। ফুটলামোদীরা হয়তো মেসি-নেইমার দ্বৈরথ দেখতে পাবে না। কিন্তু বার্সা সমর্থকরা সে অর্থে কিছুটা হলেও খুশি।
নেইমারের অনুপস্থিতিতে কিলিয়ান এমবাপে কী পারবেন, মেসির সামনে নিজেকে প্রধান প্রতিপক্ষ রূপে দাঁড় করাতে? সেটাই দেখা যাবে আজ রাত ২টায় শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচটিতে।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত